বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

ঠাকুরগাঁও ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার 2 নং আমগাঁও ইউনিয়ন পরিষদের সচিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ।

অনিয়মের অভিযোগ করেছেন ২ নং আমগাঁও ইউনিয়ন পরিষদ এর ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলমাস ও ২ নং ওয়ার্ডের সদস্য মোঃআলী হোসেন এবং সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ হিলারী আক্তার, পরিষদের সচিব মোঃ শহীদুল্লাহ খান এর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করে বলেন ২ নং আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পাভেল তালুকদার গত ২৪ / ০৫ /২০২৩ ইং তারিখে মৃত্যুবরণ করেন। চেয়ারম্যানের মৃত্যুর পর ইউনিয়ন পরিষদের সচিব তার ইচ্ছেমতো ইউনিয়ন পরিষদ পরিচালনা করছেন এবং নিয়মিত পরিষদে আসেন না এবং প্রায়ই সময় ১১ টা ১২টা বা একটার সময় আসেন এতে করে পরিষদে আসা জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে ও হয়রানিও হচ্ছে ২ নং আমগাঁও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা আরও অভিযোগ করে বলেন পরিষদের সচিব মোঃ শহিদুল্লাহ খান পরিষদের সভার সিদ্ধান্ত ছাড়াই চেয়ারম্যানের যোগ স্বাজশে গোপনে ভুয়া প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া ইউনিয়ন পরিষদের রাজস্ব আয়ের কোন অর্থ অদ্য অবধি পর্যন্ত ব্যাংক হিসেবে জমা করে নাই যা বিধি-বহির্ভূত। অত্র ইউনিয়নের চেয়ারম্যান মৃত্যুবরণ করার পূর্বে বা বর্তমান সময়ে ইউপি পরিষদের প্রাপ্তি আয় ও ব্যায়এর হিসাব চাইলে কোন প্রকার হিসাব না দিয়ে কাল ক্ষেপন করিতেছে তাই।এবং সদস্যদের সম্মানি ভাতাটি নিয়মিত প্রদান করেন না।
ডি সি মহোদয়ের নিকট আকুল আবেদন উক্ত অভিযুক্ত অনিয়মের বিরুদ্ধে সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এবং উন্মুক্তভাবে পরিষদের আয় ও ব্যায়ের হিসাব প্রকাশ করা।। এই অভিযোগের বিষয়ে পরিষদের সচিব মোঃ শহিদুল্লাহ খানকে জিজ্ঞাসা করলে তিনি এ বিষয়ে অস্বীকার করে বলেন সম্পূর্ণ মিথ্যা ভাবে অভিযোগ করে আমার চাকুরী জীবনের সম্মানহানির প্রচেষ্টা করেছেন বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর