শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

শ্রীনগরে মোবাইল কোর্ট করে নগদ ২ লক্ষ টাকা জরিমানা ও ২ জনকে ১৫ দিনের কারাদণ্ড 

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫

মোফাজ্জল হোসেন ঃ

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ইউনিয়নে আলমপুর খালে ১৩ জুলাই শ্রীনগর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন এর দিক নির্দেশনায় অবৈধভাবে আড়িয়াল বিলের মাটির উপর স্তর কর্তন ও ভরাটের করার জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মোঃ গোলাম রাব্বানী সোহেল । মোবাইল কোর্ট পরিচালনাকালে ভূমি অপরাধ  প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ ও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এ ২ জনকে কারাদণ্ড ও মোট ৩ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় শ্রীনগর থানা পুলিশ সহোযোগিতা করেন।

মামলা সংখ্যা : ৩ টি

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এ ২ জনকে ১৫ দিন করে কারাদণ্ড ও ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ একজনকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার ভূমি মোঃ গোলাম রাব্বানী সোহেল বলেন, আড়িয়াল বিলসহ শ্রীনগর উপজেলায় জনস্বার্থে অবৈধ ড্রেজার ও বালি ভরাটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর