শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনাসভা ও র‍্যালী

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

নাজমুল হাসান,মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের ডাসার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে “আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫”। এ উপলক্ষে সোমবার (১৮/১২/২০২৫) দুপুর ২টায় ডাসার উপজেলা অফিস প্রাঙ্গণে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন। উক্ত অনুষ্ঠানে তিনি বলেন, “দক্ষতা ছাড়া বিদেশে গিয়ে অভিবাসীরা নানা ঝুঁকির মুখে পড়েন। নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে দক্ষতা উন্নয়ন অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন হাসান আল মামুন, প্রোগ্রাম অর্গানাইজার, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। তিনি নিরাপদ অভিবাসন, মানবপাচার প্রতিরোধ এবং অভিবাসীদের অধিকার রক্ষায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

উদ্বোধনের পর উপজেলা প্রশাসন কার্যালয়ের মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি আরো বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে গেলে অভিবাসীরা সম্মানজনক কাজের সুযোগ পান এবং দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হন।

আলোচনা সভা শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরতে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি আয়োজন করা হয়, যা উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।

এবারের দিবসের প্রতিপাদ্য ছিল—
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ,
রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ।”

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আনসার,উন্নয়ন সংস্থার প্রতিনিধি, অভিবাসী পরিবারের সদস্য, সাংবাদিক, শিক্ষক, স্বেচ্ছাসেবক,প্রবাসবন্ধু ফোরাম সদস্যবৃন্ধ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর