বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

নবীনগর আঞ্চলিক কথা মানুষের কল্যাণে গ্রুপের পক্ষ থেকে গৃহহীন পরিবারকে রঙিন টিনের ঘর হস্তান্তর

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা প্রতিনিধ: গত ২২-০৩-২০২৬ রোজ শনিবার ঈদের পরদিন,ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য “নবীনগরের আঞ্চলিক কথা” মানুষের কল্যাণে গ্রুপের উদ্যোগে নবীনগরের ৮টি গৃহহীন ও অসহায় পরিবারের মাঝে ৮টি রঙিন টিনের ঘর ও ৫ টি টিউবওয়েল ও নগদ অর্থ বিতরণকালে।
সকলের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, সকলের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই অনুষ্ঠানটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জাবেদ আলম মুয়াজ ও তরিকুল ইসলাম অনিক। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন টেলিফোন যুগে সুদূর সিঙ্গাপুর থেকে
নবীনগর আঞ্চলিক কথা মানুষের কল্যাণে গ্রুপের সম্মানিত উপদেষ্টা মোঃ রানা জালাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদের নবীনগরের গর্ব ব্যারিস্টার আশরাফ রহমান, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, নবীনগর আঞ্চলিক কথা মানুষের কল্যাণে গ্রুপের সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম, সাবেক সফল চেয়ারম্যান, রসুলাবাদ ইউনিয়ন। তাছাড়াও অনুষ্ঠানে নবীনগর আঞ্চলিক কথা মানুষের কল্যাণ গ্রুপের সম্মানিত উপদেষ্টা মন্ডলী বক্তব্য রাখেন।

নবীনগর আঞ্চলিক কথা মানুষের কল্যাণে গ্রুপটি প্রতিষ্ঠিত হয় ২০১৮ সালে। গত ৮ বছরে নবীনগর আঞ্চলিক কথা মানুষের কল্যাণ গ্রুপের পক্ষ থেকে ৪৬ টি পরিবারকে চিকিৎসা সেবা ও ব্যবসায়ের জন্য পুঁজি দেওয়া হয়, তাছাড়া ৩১ টি গৃহহীন পরিবারকে রঙিন টিনের ঘর সহ ৫ টি টিউব ওয়েল দেওয়া হয়। সর্বমোট ৭৭ টি পরিবারকে আর্থিক সেবা,ঘর নির্মাণ, চিকিৎসা সেবা সহ প্রায় ৬৪ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়।

এই অনুদান গুলো দেওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার প্রিয় প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই ও বোনেরা।
তাছাড়াও সহযোগিতা করে গেছেন নবীনগর উপজেলার সাধারণ জনগণ। অনুষ্ঠানটির সফল করার লক্ষ্যে যারা কাজ করে গেছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, নবীনগর আঞ্চলিক কথা মানুষের কল্যাণে গ্রুপের সম্মানিত উপদেষ্টা মো: কামরুল আলী, যার অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি নবীনগর আঞ্চলিক কথা মানুষের কল্যাণে গ্রুপের সম্মানিত প্রতিষ্ঠাতা রানা জালাল। আজকের অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আটটি পরিবারের সদস্যরা, প্রশাসনের ভাইয়েরা, নবীনগরের সাধারণ জনগণ,প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর