বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মোফাজ্জল হোসেন: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ ২০২৬ইং মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে। ।স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সূর্য উদয়ের সাথে সাথে শ্রীনগর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা শহীদদের প্রতিশ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে। পরে সকাল ৮ টায় শ্রীনগর স্টেডিয়ামে কুরআন তেলওয়াত, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ সহ নানাহ কর্মসূচী পালন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাছিবুর রহমান, শ্রীনগর সার্কেল মোঃ মাহিন, সহকারী কমিশনার ভূমি মোঃ গোলাম রাব্বানী সোহেল, অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিয়া।
আরও উপস্থিত ছিলেন,বীর মুক্তি যোদ্ধা ও আহবায়ক শেখ ইউনুস, সদস্য সচিব মোতালেব, শ্রীনগর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ জসিম উদ্দিন, মৎস্য অফিসার মনোয়ার বেগম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কামরুল হাসান, এলজিইডি কর্মকর্তা মহিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার জাহেদা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলাম, ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ, মহিলা বিষয়ক কান্তা পাল, সমাজ সেবা কর্মকর্তা অনিক রায়, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল হোসেন, ষোলঘর অক্ষয় কুমার ও শশী কুমার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম তৈয়বুর রহমান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানে ইউএলও এবং বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং ছাত্র-ছাএী বৃন্দ উস্থিত ছিলেন। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা এবং আবৃত্তি চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক রচনা আবৃত্তি চিত্রাঙ্গন প্রতিযোগিতা এবং অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে অতিথিগণ পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর