শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াত-বিএনপি প্যানেল জয়ী

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

 

মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপি সমর্থিত প্যানেলের মোট ১৫ পদের ১৩টি পদে বিজয়ী হয়েছে প্যানেলটি
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জামায়াত দলীয় এ্যাডভোকেট সহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন বিএনপিপন্থি এ্যাডভোকেট মাহাবুবুল হক খন্দকার।

গত শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে এ ফলাফল ঘোষণা করা হয়। বৃহস্পতিবার কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ ইং সেশনের নির্বাচনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনটি প্যানেল। প্যানেলগুলো হলো- বিএনপি ও জামায়াত সমর্থিত কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত ‘সহিদ উল্লাহ (জামায়াত)-মাহাবুবুল হক খন্দকার (বিএনপি)’ প্যানেল, কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ (বিএনপি সমর্থিত) মনোনীত ‘ইউসুফ আলী-তৌফিক আহমেদ চৌধুরী (আকাশ) প্যানেল এবং নিরপেক্ষ নামে আওয়ামী লীগের ‘ফারুক-জামান’ পরিষদ।

বিএনপি ও জামায়াত প্যানেলের অন্যান্য পদের বিজয়ীরা হলেন- সহ-সভাপতি এ্যাডভোকেটমোহাম্মদ জাকির হোসেন (বিএনপি), এ্যাডভোকেট আবদুল বাতেন মজুমদার (জামায়াত), ট্রেজারার এ্যাডভোকেট আবু মুছা ভূঁঞা (বিএনপি), লাইব্রেরি সেক্রেটারি এ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম কমল (জামায়াত), এনরোলমেন্ট সেক্রেটারি এ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া (বিএনপি) ও রিক্রিয়েশন সেক্রেটারি এ্যাডভোকেট সাইফুর রহমান (সায়েম) (বিএনপি)।

উল্লেখ্য, বিএনপি-জামায়াত প্যানেলের মধ্যে বিএনপি আটটিতে এবং জামায়াত পাঁচটিতে জয়লাভ করে।

কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ (বিএনপি সমর্থিত) মনোনীত ‘ইউসুফ আলী-তৌফিক আহমেদ চৌধুরী (আকাশ)’ প্যানেলের কেউ জয়ী হতে পারেনি।

এছাড়া নিরপেক্ষ ব্যানারে করা আওয়ামী লীগের প্যানেলের শুধু সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এবং আইটি সম্পাদক পদে শাহ আলম দুটি পদে জয় লাভ করে।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে বিএনপি ও জামায়াত প্যানেলের আবুল হাসনাত হিমেল (বিএনপি), এ্যাডভোকেট বেলাল হোসেন (জামায়াত), এ্যাডভোকেট ইসমাইল হোসেন (বিএনপি), এ্যাডভোকেট লোকমান হোসেন (জামায়াত) ও এ্যাডভোকেট সাইফুল ইসলাম (বিএনপি) জয়লাভ করেন।

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ ইং নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ হাজার ২ শত ৮৭ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর