বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
পল্টনে ১মাসে ১শ৯৪জন গ্রেফতার ২৭ টি মোবাইল উদ্ধার ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অকটেন ও পেট্রোল সংকটে ধুঁকছে নবীনগর: সক্রিয় অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট; রাতের আঁধারে বাড়তি দামে বিক্রি লক্ষীপুর পৌরসভা ফিরোজ মিয়া তৈলের পাম্পের ম্যানেজার অহিদ/ অধূদের অত্যাচারে ব্যবসায়ীরা আতঙ্কে রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা গুলিবিদ্ধ নবীনগর আহমেদ প্রাইভেট হাসপাতালে সিজারের রোগীকে মেরে ফেলার অভিযোগে হাসপাতাল ভাংচুর  চিরসবুজ নায়ক আলমগীরের ৭৬তম জন্মদিন পালিত বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনে আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের বংশালে চোরাই স্বর্ণের চেইন চেক বই ও দলিল উদ্ধার- ২ জন গ্রেফতার কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াত-বিএনপি প্যানেল জয়ী

রূপগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন: দগ্ধ আরও একজনের মৃত্যু

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ এপ্রিল, ২০২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জের লিলি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা ৫ জন।

শনিবার (৯ এপ্রিল) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার (২৯ মার্চ) রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের লিলি কেমিক্যাল কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর দগ্ধ অবস্থায় ৯ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় মো. রোকন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার শরীরে ৩০ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে এ অগ্নিকাণ্ডে দগ্ধ ৯ জনের মধ্যে ৫ জনের মৃত্যু হলো। বাকি চারজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর