বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

বুয়েটে ভর্তি পরীক্ষা ৪ জুন, আবেদন শুরু

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স (স্নাতক) ভর্তি পরীক্ষার প্রাথমিক ধাপ শুরু হবে আগামী ৪ জুন। এবার দুই ধাপে অনুষ্ঠিত হবে পরীক্ষা। প্রাথমিক ধাপে উত্তীর্ণদের নিয়ে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুন। শনিবার বুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে শনিবার থেকে ২৫ এপ্রিল বেলা ৩টা পর্যন্ত বুয়েটের স্নাতক ভর্তির প্রাথমিক আবেদন চলবে। মুঠোফোন বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে ২৬ এপ্রিল বেলা ৩টা পর্যন্ত। ‘ক’ গ্রুপে প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি বাবদ ১০০০ টাকা এবং ‘খ’ গ্রুপে ১ হাজার ২০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি দিয়ে আবেদন করতে হবে। পার্বত্য চট্টগ্রাম এবং অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থীদের প্রকৌশল বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট ৩টি এবং স্থাপত্য বিভাগে ১টি সংরক্ষিত আসনসহ মোট আসনসংখ্যা ১ হাজার ২৭৯টি। আগামী ৪ জুন প্রাথমিক বাছাই পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় এক ঘণ্টা করে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১০টায় ও দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টায় শুরু হবে। পরীক্ষায় নেগেটিভ মার্কিং করা হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মানের ২৫ শতাংশ মার্ক কেটে নেওয়া হবে। ১১ জুন মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নাম প্রকাশ করা হবে। আগামী ১৮ জুন বুয়েটের মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আগামী ৬ জুলাই নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর