শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বিদেশি ঋণের ব্যবহার বেড়েছে ৫৭ শতাংশ

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

অনলাইন রিপোর্ট:  চলতি অর্থবছরে বৈদেশিক ঋণ সহায়তার ব্যবহার ও প্রতিশ্রুতি বেড়ছে। অর্থবছরের প্রথম ৯ মাসে ঋণ সহায়তার ব্যবহার আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেড়েছে। একই সময়ে ঋণ সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে ৩৭ শতাংশ।

চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত সরকারের মন্ত্রণালয়গুলো বিদেশি উৎস্য থেকে আসা ঋণ সহায়তার ৬ দশমিক ৮ বিলিয়ন ডলার ব্যবহার করতে পেরেছে যা আগের অর্থবছরে ছিল ৪ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। এই সময়ে ঋণ সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে ৫ দশমিক ৪৩ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৩ দশমিক ৩৯ বিলিয়ন ডলার।

উন্নয়ন সহযোগী দেশ বা বহুজাতিক সংস্থার সঙ্গে যখন সরকারের ঋণ বা অনুদান চুক্তি সই হয় তখন তাকে প্রতিশ্রুতি হিসেবে ধরা হয়।

এ ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সরকারের প্রকল্প বাস্তবায়নে এখনো যথেষ্ট দক্ষতা না বাড়লেও কোভিডেকালীন বাজেট সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। বৈদেশিক ঋণের ব্যবহার বাড়ায় বেশি অর্থ ছাড় করা হচ্ছে।

অন্যদিকে, এই সময়ে পুরোনো ঋণের আসল ও সুদ পরিশোধও বাড়িয়েছে সরকার। গত ৯ মাসে পরিশোধ করা হয়েছে ১ দশমিক ৬ বিলিয়ন ডলার যার মধ্যে আসলই ১ দশমিক ১৮ বিলিয়ন ডলার। গত অর্থবছরে এর পরিমাণ ছিল ১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর