বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

বিসিক কর্মকর্তা সমিতির সভাপতি অখিল, মহাসচিব রব্বানী

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

জ্যেষ্ঠ প্রতিবেদক:  বিসিক কর্মকর্তা সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিপণন বিভাগের মহাব্যবস্থাপক অখিল রঞ্জন তরফদার এবং মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন নিয়ন্ত্রক (হিসাব ও অর্থ) জি. এম. রব্বানী তালুকদার।

গত ১৮ এপ্রিল বিসিক কর্মকর্তা সমিতি নির্বাচন-২০২২ উপলক্ষ্যে গঠিত নির্বাচন কমিশন এক দাপ্তরিক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সরকারী ফলাফল ঘোষণা করে। ১১ এপ্রিল বিসিক প্রধান কার্যালয়সহ সারাদেশের ২১টি ভোটকেন্দ্র ভোটাধিকার প্রয়োগ করেন বিসিক কর্মকর্তাগণ।
ভোট গণনা শেষে ১৮ এপ্রিল সরকারীভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ফলাফলে অখিল রঞ্জন তরফদার ৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হোন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহাব্যবস্থাপক ও অধ্যক্ষ, বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (স্কিটি), প্রকৌশলী মোঃ শফিকুল আলম পেয়েছেন ২৭৬ ভোট।

মহাসচিব পদে নিয়ন্ত্রক (হিসাব ও অর্থ) জি.এম রব্বানী তালুকদার পেয়েছেন ৩৬৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপব্যবস্থাপক (পরিকল্পনা) মো. হাফিজুর রহমান পেয়েছেন ২৩৬ ভোট।

ছয়টি বিভাগীয় সদস্যসহ মোট ২৭ জন সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে মো. দেলোয়ার হোসেন (৩৫৫ ভোট), সরোয়ার হোসেন (৩৫১ ভোট) ও মোহাম্মদ আনিস উদ্দিন (২৯২ ভোট), ‍যুগ্ম মহাসচিব পদে মো. মেরাজ উদ্দিন (৩৬৮ ভোট), রওশন আরা মকবুল (৩০৬ ভোট), অর্থ সম্পাদক পদে মো. আরিফ আলমগীর (৩৪০ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে এ.কে.এম. ফজলুর রহমান (৩৩২ ভোট), দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান (৩০৮ ভোট), প্রচার ও গবেষণা সম্পাদক পদে মো. আব্দুল বারিক (৩৫৬ ভোট), সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ বদরুল হায়দার (৩৭৮ ভোট), ক্রীড়া সম্পাদক নাফিসা পারভীন (৩৫৬ ভোট), সমাজকল্যাণ সম্পাদক পদে মো. শাখাওয়াত হোসেন (৩৪৪ ভোট) ও লাকী আক্তার (৩১৯ ভোট) ও সদস্য (সদর দপ্তর) পদে মো. পারভেজ গাজী (৩৫২ ভোট), বাঁধন কুমার সেন (৩২৮ ভোট), মো. নিজাম উদ্দিন (৩১৬ ভোট), মোঃ ইকবাল ভূঁঞা (৩১০ ভোট), টি.এম. মইনুল হাসান (৩০৫ ভোট) এবং মো. আকতার হোসেন দিদার (৩০১ ভোট) পেয়ে নির্বাচিত হোন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর