বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ রাজৈরে ভূমিহীনদের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা আদায় ও শারীরিক সম্পর্কের অভিযোগ পুলিশের মনোবল ভাঙতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে :ডিসি তারেক বেগ ব্যারিস্টার জমির উদ্দীনের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক দেবিদ্বার মোঃ আল রামিম ও জান্নাতুল ফেরদৌসের প্রেমের করুন কাহিনী

আকিজ প্লাস্টিকসের ডিলার কনফারেন্স

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২

অনুষ্ঠিত হয়েছে আকিজ প্লাস্টিকস ডিলার কনফারেন্স-২০২২। শুক্রবার (২৭ মে) কক্সবাজারের টিউলিপ বিচ রিসোর্টে এ কনফারেন্স হয়।

এতে আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন (সিআইপি), জ্যেষ্ঠ জেনারেল ম্যানেজার চৌধুরী হাসান তারেকসহ দেশ-বিদেশের বিভিন্ন ডিলার, কর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দুদিনব্যাপী বর্ণাঢ্য কনফারেন্সে নানা আয়োজনের মধ্য দিয়ে আকিজ প্লাস্টিকস লিমিটেড তাদের কর্মী ও ডিলারদের মাঝে উপহার দিয়েছে।

এসময় সেখ নাসির উদ্দিন বলেন, দেশের বাজারের সফলতার পর আমরা ভারতে পণ্য রপ্তানি শুরু করেছিলাম। সেখানে ভালো করেছি। আমাদের রপ্তানির এ বাজার আরও বাড়াতে হবে। সেজন্য নেপাল, ভুটান ও আমেরিকার বাজারে পণ্য রপ্তানি শুরু হবে।

আকিজ গ্রুপ বাংলাদেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। ২০১৬ সালে আকিজ প্লাস্টিকসের মাধ্যমে প্লাস্টিক পণ্যের ব্যবসা শুরু করে গ্রুপটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর