সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
সফল ব্যাংকার ওমর ফারুক খান এর  ছুটি বাতিলের দাবি জানাচ্ছেন কোটি গ্রাহক গ্রেফতারকৃত হাফিজুরের ডিএনএ ম্যাচিংয়ের কাজ শুরু করেছে সিআইডি ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম রাজশাহীর দুর্গাপুরে বিএনপি নেতাকে বহিষ্কার : শিক্ষিকার সাথে অশোভন আচরণ ফাইনাল ও পুরস্কার বিতরণ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খামারিদের সাথে আলোচনা সভা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিক হেনস্তার ঘটনায় ভূমি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ সংরক্ষিত আসনে এমপি হচ্ছেন সাবেক প্রতিমন্ত্রীর মেয়ে জহরত আদিব পল্টনে ১মাসে ১শ৯৪জন গ্রেফতার ২৭ টি মোবাইল উদ্ধার ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সিরিজ শেষেই বিদেশ ভ্রমণে টাইগাররা

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২

অনলাইন ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরপরই শুরু হলো বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দের ছুটির পর্ব। আগামী মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ছুটি কাটাতে বিদেশ ভ্রমণে বেরিয়ে পড়েছেন ক্রিকেটাররা।

বিসিবি সূত্রে জানা গেছে, সাকিব আল হাসান প্রথমে সিঙ্গাপুর; পরে সেখান থেকে চলে যাবেন আমেরিকায়। এছাড়া তামিম ইকবাল দুবাই, তাইজুল ইসলাম থাইল্যান্ড এবং নুরুল হাসান সোহান যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। এছাড়া রাসেল ডোমিঙ্গো ও অ্যালান ডোনাল্ড ফিরে যাচ্ছেন নিজেদের দেশ দক্ষিণ আফ্রিকায়।

সাকিবের সিঙ্গাপুর ভ্রমণ অবশ্য ছুটির অংশ নয়। বিসিবির তত্ত্বাবধানেই পুরো শরীরের রেগুলার চেকআপের জন্য শুক্রবার রাত ১১টার ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছেন তিনি। সেখান থেকে চেকআপ শেষ করে চলে যাবেন আমেরিকায়। পরে ১০ জুন সরাসরি ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি।

অন্যদিকে সংক্ষিপ্ত পারিবারিক ভ্রমণের জন্য দুবাই গেছেন ওয়ানডে দলের অধিনায়ক তামিম। তার স্ত্রী ও সন্তানরা আজ দিনেই চলে গেছেন দুবাই। রাতে তাদের সঙ্গে যোগ দিয়েছেন তামিম।

এছাড়া টেস্ট দলের নিয়মিত সদস্য তাইজুল ২৯ মে উড়াল দেবেন ব্যাংককের পথে। পরদিন সোহান যাবেন যুক্তরাষ্ট্রে। আর দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো ও পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড নিজেদের দেশের উদ্দেশে যাত্রা শুরু করে দিয়েছেন।

উল্লেখ্য, আগামী ৩, ৫ ও ৬ জুন তিন বহরে ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ জাতীয় দল। যেখানে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। প্রায় দেড় মাসের সফর শেষ হবে আগামী ১৬ জুলাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর