বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
পল্টনে ১মাসে ১শ৯৪জন গ্রেফতার ২৭ টি মোবাইল উদ্ধার ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অকটেন ও পেট্রোল সংকটে ধুঁকছে নবীনগর: সক্রিয় অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট; রাতের আঁধারে বাড়তি দামে বিক্রি লক্ষীপুর পৌরসভা ফিরোজ মিয়া তৈলের পাম্পের ম্যানেজার অহিদ/ অধূদের অত্যাচারে ব্যবসায়ীরা আতঙ্কে রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা গুলিবিদ্ধ নবীনগর আহমেদ প্রাইভেট হাসপাতালে সিজারের রোগীকে মেরে ফেলার অভিযোগে হাসপাতাল ভাংচুর  চিরসবুজ নায়ক আলমগীরের ৭৬তম জন্মদিন পালিত বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনে আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের বংশালে চোরাই স্বর্ণের চেইন চেক বই ও দলিল উদ্ধার- ২ জন গ্রেফতার কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াত-বিএনপি প্যানেল জয়ী

সঠিক তদন্তের দাবী করছে নোমান-রাকিব মার্ডারের অজ্ঞাতনামা গ্রেফতার হওয়া মুরাদের পরিবার

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩

লক্ষ্মীপুর থেকে মোঃ ইউছুফঃ
প্রকৃত আসামীদের শাস্তি হোক। কিন্তু নিরপরাধ ব্যক্তিকে হয়রানি না করে মুক্তির জন্য প্রশাসন সহ সর্ব মহলের হস্তক্ষেপ কামনা করে মুরাদের স্ত্রী, বাবা ও ভাই এবং পাশাপাশি এলাকার সর্ব স্তরের মানুষজন।মুরাদের পরিবার সুত্রে ও সরেজমিন পরিদর্শণ করে জানা যায়, বিগত ২৪ /৪/২৩ ইং তারিখ থেকে ৩০/৪/২০২৩ ইং তারিখ পর্যন্ত অসুস্থ অবস্থায় ঢাকা হলি ফ্যামেলী রেড ক্রিসেন্ট হসপিটালে ভর্তি ছিলো। তার হয়েছে ডেঙ্গু জ্বর। এ নিয়ে স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম ইবু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুরাদের অসুস্থতার ছবি দিয়ে দোয়াও চেয়েছেন ঐ সময়। ইউপি সদস্য ইবু বিষয়টি গণমাধ্যমেও নিশ্চিত করেন গত বুধরার বিকালে। তিনি বলেন, ২৩ থেকে ৩০ এপ্রিল মুরাদ ছিলো হাসপাতালে ভর্তি। যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব হত্যা হয় ২৫ এপ্রিল। প্রকৃত আসামী গ্রেফতার হোক। কিন্তু মুরাদ নিরপরাধ।
কিন্তু ষড়যন্ত্রের স্বীকার মুরাদ গ্রেফতার হোন নোমান-রাকিব হত্যা মালায় অজ্ঞাত আসামী হিসেবে।মুরাদ লক্ষ্মীপুর জেলার রামগন্জ্ঞ উপজেলার করপাড়া ইউনিয়নের সাবেক যুবলীগের যুগ্ম আহবায়ক। তাছাড়া করপাড়া ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী মুরাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর