মোঃ ইউছুফ এর প্রতিবেদনঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা ৭ নং বামনি ইউনয়নজুড়ে সন্ত্রাসী রাজত্ব চালাচ্ছে মাদক ব্যবসায়ী জসিম। জসিমের সাথে দীর্ঘ সময় ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে একই গ্রামের সাংবাদিক আনোয়ার হোসেন গংদের সাথে। তারই জেরে গত শক্রবার (২২ ডিসেম্বর) বিকালে জসিমের হামলায় সাংবাদিক আনোয়ার হোসাইন ও তার ছোট ভাই ছাত্রলীগ নেতা আরিফ হোসেন গুরুত্বর আহত হন।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যার উদ্দেশ্যে লোকজন নিয়ে এমন হামলা চালায় জসিম। হামলায় আহত সংবাদকর্মী আনোয়ার হোসেন ও তার সহোদর আরিফ বর্তমানে জেলার রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে রায়পুর থানায় একটি মামলা করেন ভোক্তভোগী আনোয়ার।
অভিযোগ সূত্রে জানা যায়,
রায়পুর উপজেলার বামনি ইউনিয়নের কলাকোপা গ্রামের আলাবক্স চৌধুরী বাড়ির মৃত রফিক উল্লার ছেলে দৈনিক সন্ধ্যাবাণি পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন ও আরিফ হোসেনকে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ ও পূর্ব শত্রুতার জের ধরে একই ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিরোধ কমিটির যুগ্ম—আহব্বায়ক এবং ইয়াবা ব্যবসায়ী মো. জসিম তার লোকজন নিয়ে লোহার রড, লাঠি সোটা দিয়ে পিটিয়ে- কুপিয়ে রক্তাক্ত জখম করে।
ভোক্তভোগী আনোয়ার হোসেন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযুক্ত জসিম এ বিষয়ে কথা বলতে নারাজ।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,
একটি এজাহার পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।