শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা ফেনী জেলা শাখার কার্য নির্বাহী কমিটি গঠিত বংশালে ১মাসে ১শ ৮৮ জন গ্রেফতার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্বে, জারি হলো প্রজ্ঞাপন ইতালি পাঠানোর প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন, মহাসড়কে বিক্ষোভ লক্ষ্মীপুর বণিক সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে সকলের পছন্দের  প্রার্থী হচ্ছেন মোঃ মহি উদ্দিন সিদ্ধিরগঞ্জে আঃ লীগের দোসর মুনিরের বিরুদ্ধে ব্যাপক দূর্ণীতির অভিযোগ মাদারীপুর রাজৈরে লিবিয়ার কুখ্যাত মানব পাচারকারী মাফিয়া ডন জুলহাস সর্দার গ্রেফতার নবীনগরে সরকারি পুকুরের নিজ বাতিলের দাবি গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলার ৩ জনকে অপহরণ, মোটরসাইকেল, মোবাইল, টাকা , স্বর্ণের গহনা চুরির ঘটনায় থানার মামলা লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা ডাঙ্গী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোরাদ হোসেন মিয়া

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৫ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসন্ন ডাঙ্গী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোরাদ হোসেন মিয়া।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত মাস । এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসা জাগ্রত করে এবং সমাজে শান্তি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করে।

তিনি বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের ধনী-গরিব, ছোট-বড় সকল মানুষ একসাথে আনন্দ ভাগাভাগি করে নেয়। ঈদ কে সামনে রেখে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,আসুন আমরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই তাদের মুখে হাসি ফুটাই ।
মোরাদ হোসেন মিয়া আরও বলেন, আমি আমার কষ্টার্জিত আয়ের একটা উল্লেখ যোগ্য অংশ আমার ভাললাগা ভালবাসার ডাঙ্গী ইউনিয়ন বাসীর পিছনে ব্যায় করে আসছি। যতদিন বেচে আছি, ততদিন ডাঙ্গী ইউনিয়ন বাসীর বিপদে আপদে সুখে দুঃক্ষে পাশে ছিলাম,পাশে আছি এবং পাশে থাকবো ইনশাআল্লাহ । তিনি বিদেশে অবস্থানরত সকল প্রবাসী সহ ডাঙ্গী ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।

সবশেষে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহ তায়ালা যেন সকলের জীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি দান করেন। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর