শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ঘামাচি দূর করার যত উপায়

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

চৈত্র শেষ না হতেই বেড়েছে গরমের পারদ। এই রোদ-গরমে অনেকের অবস্থা নাজেহাল। বাইরে বের হলেই ঘামে ভিজে যাচ্ছে শরীর। দেখা দিচ্ছে ঘামাচির সমস্যা।
এক বার ঘামাচি হলে তা কমতে সময় লাগে। কয়েক বার গোসল করে বা ঘামাচির পাউডার মেখে সাময়িক আরাম পাওয়া গেলেও পরবর্তীতে আবার নতুন করে সমস্যা তৈরি হয়।
ঘামাচির যন্ত্রণা কমাতে কী করবেন?
১) ঘামাচি কমানোর সবচেয়ে ভাল উপায় হল পরিচ্ছন্ন থাকা। যদি ঘামাচি কমানোর চেষ্টায় অনেক পাউডার মেখে রাতে ঘুমতে যান, তবে সকালে উঠে তাও ভাল ভাবে সাবান দিয়ে পরিষ্কার করে ফেলুন। গায়ে পাউডার জমে থাকাও এ সময়ে স্বাস্থ্যকর নয়।
২) নানা রকম ক্যালাইমিনো লোশন পাওয়া যায় আজকাল। ঘামাচি কমাতে তা বেশ কার্যকর। তেমন কিছু মাখতে পারেন।
৩) গোসলের পানিতে মিশিয়ে দিতে পারেন লেবুর রস কিংবা নিম পাতা। তাহলে দ্রুত আরাম মিলবে ঘামাচির যন্ত্রণা থেকে।
৪) গরমের দিনে সুতি ও ঢিলেঢালা পোশাক পরুন। গায়ের সঙ্গে লেগে থাকে এমন পোশাক এড়িয়ে চলুন।
৫) শরীর ভিতর থেকে গরম হয়ে গেলে ঘামাচি বাড়ে। বেশি করে তরলজাতীয় খাবার খান। লেবুর পানি, ডাবের পানির মতো পানীয় বেশি করে খাওয়া অভ্যাস করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর