বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
পল্টনে ১মাসে ১শ৯৪জন গ্রেফতার ২৭ টি মোবাইল উদ্ধার ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অকটেন ও পেট্রোল সংকটে ধুঁকছে নবীনগর: সক্রিয় অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট; রাতের আঁধারে বাড়তি দামে বিক্রি লক্ষীপুর পৌরসভা ফিরোজ মিয়া তৈলের পাম্পের ম্যানেজার অহিদ/ অধূদের অত্যাচারে ব্যবসায়ীরা আতঙ্কে রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা গুলিবিদ্ধ নবীনগর আহমেদ প্রাইভেট হাসপাতালে সিজারের রোগীকে মেরে ফেলার অভিযোগে হাসপাতাল ভাংচুর  চিরসবুজ নায়ক আলমগীরের ৭৬তম জন্মদিন পালিত বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনে আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের বংশালে চোরাই স্বর্ণের চেইন চেক বই ও দলিল উদ্ধার- ২ জন গ্রেফতার কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াত-বিএনপি প্যানেল জয়ী

শিল্প এলাকায় ঈদের আগের শুক্র ও শনিবার ব্যাংক খোলা

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ এপ্রিল, ২০২২
জ্যেষ্ঠ প্রতিবেদক: রোজার ঈদের আগে তৈরি পোশাককর্মীদের বেতন-ভাতা দেওয়ার সুবিধায় এপ্রিল মাসের শেষ শুক্র এবং শনিবার শিল্প এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এক নির্দেশনা দিয়ে তা সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষ আগামী ৩ মে রোজার ঈদ হতে পারে। তার আগে ২৯ ও ৩০ এপ্রিল সাপ্তাহিক ছুটির পরদিন ১ মে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসের ছুটি। ফলে ২৮ এপ্রিলের পর আর ব্যাংকসহ অফিস-আদালতে কার্যদিবস থাকছে না।

সেই কারণেই ২৯ ও ৩০ এপ্রিল ব্যাংক খোলা রাখার নির্দেশনা

সার্কুলারে বলা হয়েছে, “আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে তৈরী পোশাক শিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন-ভাতা প্রদান ও রপ্তানি বিল ক্রয়ের লক্ষ্যে ব্যাংকের সংশ্লিষ্ট শাখা ২৯ ও ৩০ এপ্রিল ২০২২ তারিখে খোলা রাখতে হবে।”

এই নির্দেশনার আওতায় ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে।

ওই দুই দিন সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত সংশ্লিষ্ট শাখাগুলোতে লেনদেন চলবে।

তবে ক্লিয়ারিং ব্যবস্থা সুষ্ঠুরূপে পরিচালনার স্বার্থে উল্লিখিত এলাকার বাইরে কোনো ব্যাংক শাখার উপর চেক দেওয়া যাবে না বলে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর