মোফাজ্জল হোসেনঃ
বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আয়োজিত গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের ৬৪ নং বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষে ১৯৭২ থেকে ২০১০ সালের প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে এই ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ বাদল মাদবর, বাড়ৈগাঁও গ্রামের কৃতি সন্তান ও সমাজ সেবক জি এম সাজেদ মামুন, বাড়ৈগাঁও হাফেজিয়া ও নূরানী মাদ্রাসার সভাপতি ও আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, আটপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রানা হাবিবুল্লাহ মিয়া, বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি, মোতালেব হোসেন লাল মিয়া, আটপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মামুন টিপু,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুমন দেওয়ান,শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন লস্কর।
আরও উপস্থিত ছিলেন, বাড়ৈগাঁও হাফেজিয়া ও নূরানী মাদ্রাসা কোষাধ্যক্ষ, উজ্জ্বল হোসেন মোড়ল,দক্ষিণ আফ্রিকা প্রবাসী মিজানুর রহমান, আইয়ুব আলী মোড়ল , দুবাই প্রবাসী সাইফুল ইসলাম মাদবর আবুল বাশার হাওলাদার, , সারোয়ার হোসেন মোড়ল, স্বপন শেখ, অস্ট্রেলিয়া প্রবাসী মোঃরুবেল হাওলাদার ,জসিম দেওয়ান,হিরু হাওলাদার, আক্তার হোসেন হাওলাদার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, বাড়ৈগাঁও গ্রামের শত শত প্রাক্তন শিক্ষার্থী।এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তামিম মৃধা বলেন, ম্যানেজিং কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন যে আয়োজন করেছে তাতে আমরা সকলে এবং আমি খুবই আনন্দিত।ইতিপূর্বে এই স্কুলে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান হয়েছে কি তা আমার জানা নেই তাই এই অনুষ্ঠানের আয়োজন করায় ধন্যবাদ জানাই সভাপতি সাহেবকে।