শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
পল্টনে ১মাসে ১শ৯৪জন গ্রেফতার ২৭ টি মোবাইল উদ্ধার ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অকটেন ও পেট্রোল সংকটে ধুঁকছে নবীনগর: সক্রিয় অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট; রাতের আঁধারে বাড়তি দামে বিক্রি লক্ষীপুর পৌরসভা ফিরোজ মিয়া তৈলের পাম্পের ম্যানেজার অহিদ/ অধূদের অত্যাচারে ব্যবসায়ীরা আতঙ্কে রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় দুর্বৃত্তদের হামলায় যুবদল নেতা গুলিবিদ্ধ নবীনগর আহমেদ প্রাইভেট হাসপাতালে সিজারের রোগীকে মেরে ফেলার অভিযোগে হাসপাতাল ভাংচুর  চিরসবুজ নায়ক আলমগীরের ৭৬তম জন্মদিন পালিত বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনে আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের বংশালে চোরাই স্বর্ণের চেইন চেক বই ও দলিল উদ্ধার- ২ জন গ্রেফতার কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াত-বিএনপি প্যানেল জয়ী

পুলিশের ১৩ এএসপিকে বদলি

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
ফাইল ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এএসপি সমমর্যাদা) পদের ১৩ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। সোমবার ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি বা পদায়ন করা হয়।

১৩ এএসপি বদলি :

ডিএমপির এএসপি কানিজ ফাতেমাকে ট্রাফিক-এডমিন অ্যান্ড রিসার্চ বিভাগে, প্রশাসন-উত্তরা বিভাগের এএসপি শিকদার মো. হাসান ইমামকে গোয়েন্দা-পূর্ব বিভাগে, ডিএমপির এএসপি ইমতিয়াজ মাহবুবকে প্রশাসন-উত্তরা বিভাগে, এএসপি আহসানুজ্জামানকে গোয়েন্দা-দক্ষিণ বিভাগে, এএসপি মো. খায়রুল আমিনকে পেট্রল-মোহাম্মদপুরে, এএসপি মো. সামসুজ্জামানকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে, এএসপি সাদিয়া আফরিনকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে, এএসপি মো. শিবলী নোমানকে ডিএমপির ওয়ার্কশপ বিভাগে, এএসপি মো. হান্নানুল ইসলামকে ট্রেনিং বিভাগে, এএসপি জুলফিকার আলীকে প্রটেকশন বিভাগে, ওয়ার্কশপের এএসপি মো. আব্দুল্লাহ-আল-মামুনকে এডমিন-ওয়ার্কশপ বিভাগে, এএসপি ইশতিয়াক আহমেদকে সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম এবং এএসপি পেট্রল-মোহাম্মদপুর বিপ্লব কুমার রায়কে প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর