রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পুলিশের সোর্স পরিচয়ে আসামির স্বজনদের থেকে অর্থ আদায়ের দায়ে কারাদণ্ড ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে পুলিশ-মাদরাসাছাত্র সংঘর্ষে আহত ৩১ মানবিক সমাজ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় লড়াকু সৈনিক সাংবাদিক নূর হোসাইন বাঙ্গরা বাজার থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় ৫ জন গ্রেফতার মজূচৌধুরীর হাটে রমরমা মাদক কারবার ও অবৈধ নৌযান বন্ধের প্রশাসনের জরুরি পদক্ষেপের দাবি ​অন্যায়ের প্রতিবাদ করায় রক্তস্নাত যুবক, লক্ষ্মীপুরে কৃষকের ২০০ গাছ কেটে ছারখার করল দুর্বৃত্তরা ঠাকুরগাঁওয়ে পলাতক চেয়ারম্যানকে পরিষদে বহাল না করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন ফারুক ডিএমপি চকবাজার মডেল থানার নতুন ওসি ক্ষমতার রদবদলেও বহাল তবিয়তে ভবানীগঞ্জে মাদক ও দখলদার সিন্ডিকেট, অতিষ্ঠ এলাকাবাসী

পুলিশের সোর্স পরিচয়ে আসামির স্বজনদের থেকে অর্থ আদায়ের দায়ে কারাদণ্ড

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মো: লুৎফর রহমান (খাজা শাহ্) পুলিশের সোর্স পরিচয়ে বিভিন্ন মামলার আসামিদের স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার দায়ে মো. নজির হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত শুক্রবার রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে নজির হোসেনকে আটক করে পল্টন মডেল থানা-পুলিশ। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নজির হোসেন নিজেকে পুলিশের সোর্স হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। মতিঝিল, পল্টন এলাকা ও স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন মামলার আসামিদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করতেন। সংশ্লিষ্ট মামলায় সহায়তা, জামিন করিয়ে দেওয়া, সাজা কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের কাছ থেকে অর্থ নিতেন।

পল্টন মডেল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আটক করার পর নজির হোসেনকে মতিঝিল বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়। আদালত তাঁকে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর