শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নৈঃশব্দ্যের নিমগ্ন ডুব— ঈশিতা ইমু

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৯ জুন, ২০২৫
নৈঃশব্দ্যের নিমগ্ন ডুব
ঈশিতা ইমু
নীরবতা আজ কথা বলছে,
তোমার ফেলে যাওয়া ধূলো মাখা পাণ্ডুলিপির পাতায়।
যেখানে কিছু শব্দ থেমে গিয়েছিল
প্রেম, প্রতীক্ষা বা হয়তো শুধুই পরিণতির আগে।
চাঁদের আলো জানালার কাঁচে চুমু খায়—
আর আমি বসে থাকি এক কফির পেয়ালায়,
তোমার চোখের শেষ দৃশ্যটুকু চুম্বকের মতো টেনে আনে,
অথচ মুখটা… আজও ধোঁয়াটে থেকে যায়।
এই শহর জানে না,
আমার ভেতর প্রতিদিন এক সমুদ্র আত্মহত্যা করে,
আর আমি—
তার ঢেউগুলোকে চুপিচুপি
নিজের রক্তে অনুবাদ করি।
একটা সময় ছিল—
তুমি বলেছিলে, “ভালোবাসা মানে ধৈর্য।”
আমি তা বিশ্বাস করেছিলাম,
আর এখন ধৈর্য শব্দটাই
আমার কবরে ফলক হয়ে দাঁড়িয়ে আছে।
আমার বুকের ভিতরে
একটা জাদুঘর আছে,
যেখানে প্রতিটা অভিমানের পাশে
তোমার হাসির নিঃশ্বাস রেখে দিয়েছি আমি—
ভাঙলে বাজবে না,
তবু প্রতিধ্বনি দেবে।
জানো?
ভালোবাসা কখনো মরে যায় না।
ওটা শুধু অন্য নামে
চিঠি পাঠায় অন্য কোনো ঠিকানায়।
আজ আমি
তোমাকে আর ভালোবাসি না—
তবে প্রতিদিন তোমায় নিয়ে
একটা নতুন কবিতা লিখি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর