শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

অভিনয় ছাড়লেন ঈশিকা

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

বিনোদন ডেস্ক: ছোট পর্দার এক সময়ের নিয়মিত মুখ ছিলেন ঈশিকা খান। বর্তমানে তিনি লন্ডন প্রবাসী। বিয়ের পর সেখানেই স্থায়ী হয়েছেন এই অভিনেত্রী। স্বামী-সন্তান নিয়ে সুখে সংসার করছেন। অভিনয়ে আর ফেরা হচ্ছে না তার!

এ প্রসঙ্গে ঈশিকা জানান, ‘অভিনয়ে আর নিয়মিত হতে পারছি না। সেই সময়টা আর নেই। মিডিয়া একেবারেই ছেড়ে দিয়েছি। নিয়মিত ধর্ম-কর্ম পালনের চেষ্টা করছি।’

তিনি যোগ করেন, ‘বাচ্চারা বড় হচ্ছে, পড়াশোনা শুরু করছে। তাদেরকে ভালোভাবে মানুষ করতে হবে। বাচ্চাদের সময় দেয়াটাই হচ্ছে এখন আমার প্রথম কাজ।’

দেশে ফেরা প্রসঙ্গে তার ভাষ্য, ‘খুব ইচ্ছা ছিল এবারের ঈদে দেশে ফিরবো। সবার সঙ্গে দেখা করবো। কিন্তু এ বছরও ফিরতে পারছি না। তবে আশা রাখি, আগামী বছর ফিরতে পারবো।’

প্রসঙ্গত, ২০১৩ সালে ছোটপর্দায় যাত্রা শুরু করেন ঈশিকা। অভিনয়, মডেলিং ও উপস্থাপনায় তার ক্যারিয়ারে সূর্য যখন মধ্যগগনে তখনই হুট করে বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। ২০১৬ সালের ১ এপ্রিল ঢাকঢোল পিটিয়ে লন্ডনপ্রবাসী কায়সার খানের সঙ্গে নতুন জীবনের পথে পা বাড়ান এই অভিনেত্রী।

বর্তমানে লন্ডনে থাকলেও তিনি ধর্মে-কর্মে মনোযোগ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখা যায় তার ছবিতে পরির্বতন। যেখানে যাচ্ছেন তিনি নিয়মিত হিজাব পরে বের হচ্ছেন। এছাড়া তিনি নিয়মিত নামাজও আদায় করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর