বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ রাজৈরে ভূমিহীনদের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা আদায় ও শারীরিক সম্পর্কের অভিযোগ পুলিশের মনোবল ভাঙতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে :ডিসি তারেক বেগ ব্যারিস্টার জমির উদ্দীনের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক দেবিদ্বার মোঃ আল রামিম ও জান্নাতুল ফেরদৌসের প্রেমের করুন কাহিনী

রণবীর-আলিয়ার বিয়ের আয়োজন শুরু

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

বিনোদন ডেস্ক: শুরু হয়ে গেছে বলিউডের এই সময়কার সবচেয়ে আলোচিত রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের আয়োজন। বুধবার (১৩ এপ্রিল) সকাল থেকেই অতিথিরা আসা শুরু করেছেন রণবীরের বাড়িতে। সেখানেই হবে বিয়ের মূল আয়োজন।

এতদিন ধরে শোনা যাচ্ছিল রণবীর-আলিয়ার বিয়ে হবে ১৪ এপ্রিল। তবে সর্বশেষ রণবীরের চাচা রণধীর কাপুর জানিয়েছেন, এই যুগল গাঁটছড়া বাঁধবেন ১৫ এপ্রিল। রিসেপশন কবে হবে, সেটা আপাতত ধোঁয়াশায় রাখলেন।

এদিকে বুধবার বেশ কয়েকজন অতিথিতে রণবীরের বাড়িতে আসতে দেখা গেছে। তাই ধারণা করা হচ্ছে, আজ থেকেই মেহেদী অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের আয়োজন শুরু।

রণবীরের বাড়িতে প্রবেশের সময় ক্যামেরাবন্দি হয়েছেন নির্মাতা ও প্রযোজক করন জোহর, অভিনেত্রী কারিনা কাপুর, কারিশমা কাপুর, রণবীরের মা নীতু কাপুর ও বোন ঋদ্ধিমা প্রমুখ।

এখনো পর্যন্ত রণবীর কিংবা আলিয়ার পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বিয়ের ব্যাপারে কিছুই বলা হয়নি। তবে নানানভাবে বিয়ের তথ্য উঠে আসছে গণমাধ্যমে। রণবীর-আলিয়া জুটি বেঁধে অভিনয় করেছেন ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায়। এর পরিচালক অয়ন মুখার্জি। বুধবার সিনেমাটির একটি গানের টিজার প্রকাশ করা হয়েছে। সেখানেই পুরো টিমের পক্ষ থেকে রণবীর-আলিয়াকে শুভেচ্ছা জানানো হয়েছে।

এই টিজার শেয়ার করে পরিচালক অয়ন মুখার্জিও শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে বিয়ের ব্যাপারটা একেবারে স্পষ্ট হয়ে গেছে। অয়ন লিখেছেন, ‘রণবীর ও আলিয়ার জন্য। খুব শিগগিরই ওরা যে পবিত্র যাত্রা শুরু করতে চলেছে তার জন্য। রণবীর ও আলিয়া আমার খুব কাছের। ওরাই আমার সুখী ও নিরাপদ জায়গা। আমার জীবনে অনেক কিছু যোগ করেছে। আর এই ছবির জন্য ওরা ওদের সবটা দিয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর