বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
লালমোহনে স্থানীয় নির্বাচনে প্রতিটি ইউনিয়নে বিএনপি’র একাধিক সম্ভাব্য প্রার্থী সরিষাবাড়ি  পৌরসভার প্রায় সহস্রাধিক গ্রাহক পানি সংকটে বেলকুচিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত রেলওয়ের সাবেক প্রকৌশলী শাহ আলমের ইন্তেকাল, বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ

শিক্ষক-ছাত্রীর প্রেমের গল্প নিয়ে নাটক

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

বিনোদন প্রতিবেদক : তাসনিয়া ফারিণদের বাসায় লজিং মাস্টার হিসেবে থাকেন মুশফিক আর ফারহান। দুই বোনকে পড়াশোনা করান মুশফিক। একটা সময় ফারিণ প্রেমে পড়েন শিক্ষকের। কিন্তু গরিব ঘরের ফারহান উচ্চবিত্ত ফারিণকে সায় দেয় না। কারণ, সামাজিক বাস্তবতা।

এমনই এক শিক্ষক-ছাত্রীর প্রেমের গল্প নিয়ে নির্মাণ হয়েছে ঈদের বিশেষ নাটক ‘লাস্ট লাভ’। সৌরভ ইশতিয়াকের কাহিনি নিয়ে এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। এটি নির্মিত হয়েছে সিএমভি’র ব্যানারে।

নাটকে মুশফিক আর ফারহান অভিনয় করেছেন হাসিব আর নীলা চরিত্রে তাসনিয়া ফারিণ। এতে ফারিণের বাবার চরিত্রে আছেন লুৎফর রহমান জর্জ।

নির্মাতা মাহিন বলেন, ‘লাস্ট লাভ’ নাটকটির গল্পের মাধ্যমে উঠে এসেছে সমাজের উচ্চবিত্ত ও নিম্নবিত্তের মধ্যে একটা অদৃশ্য দেয়াল। যে দেয়ালের কারণে দুটো প্রাণের মানুষ বারবার মুখোমুখি হয়েও এক হতে পারে না। বেঁচে থাকে না পাওয়ার বেদনা বুকে চেপে।

নাটকটির শেষ ভাগে দেখা যায়, ১৫ বছর পর ফের দেখা হয় শিক্ষক ফারহান ও ছাত্রী ফারিণের সঙ্গে। তৈরি হয় আবেগঘন মুহূর্ত।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘লাস্ট লাভ’ উন্মুক্ত হচ্ছে এই ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে, ঈদের বিশেষ আয়োজনে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর