শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

‘ককপিট’ প্রচারণায় ঢাকা আসছেন দেব

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
ফাইল ছবি

ভারতীয় বাংলা চলচ্চিত্রের নায়ক দেব অভিনীত ‌‘ককপিট’ ছবিটি বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ ডিসেম্বর (শুক্রবার)। তার তিনদিন আগেই ছবির প্রচারণা ও সংবাদ সম্মেলনে অংশ নিতে ৫ ডিসেম্বর (মঙ্গলবার) ঢাকা আসছেন তিনি।

সাফটা চুক্তির আওয়াত ‘ককপিট’ বাংলাদেশে মুক্তি দিচ্ছে জাজ মাল্টিমিডিয়া। বিনিময়ে কলকাতায় মুক্তি পাবে ‘ধ্যাততেরিকি’ চলচ্চিত্র। প্রতিষ্ঠানটি কর্ণধার আবদুল আজিজ দেবের ঢাকায় আসার খবর নিশ্চিত করেছেন।

আবদুল আজিজ তার ফেরিফায়েড ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেবকেও দেখা গেছে। টলিউডের এই খোকাবাবু জানান, ৮ ডিসেম্বর (শুক্রবার) বাংলাদেশে ‘ককপিট’ ছবির মুক্তি উপলক্ষে ৫ তারিখ (মঙ্গলবার) ঢাকা আসছেন তিনি। বলেন, সবার সঙ্গে কুশল বিনিময় হবে।

এর আগে ‘বুনোহাঁস’ ছবির শুটিং ও রাজনৈতিক সফরে একাধিকবার ঢাকায় এসেছিলেন দেব। তবে তার ছবি মুক্তি উপলক্ষে প্রচারণায় এবারই প্রথম ঢাকায় আসছেন।

পূজা উপলক্ষে গত ২২ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পেয়েছে ‘ককপিট’। ছবিটি প্রযোজনা করেছেন দেব নিজেই। দেব ছাড়াও ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কোলেল মল্লিক, রুক্সিণী, বাংলাদেশের রোশান, ফারিন প্রমুখ।

‘ককপিট’ ছবিটি পরিচালনা করেছেন ওপারের জনপ্রিয় পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। দেব ও কমলেশ্বর জুটির এটি তৃতীয় চলচ্চিত্র। এ ছবিটিতে দেব বিমানচালকের ভূমিকায় অভিনয় করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর