শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
রাজৈরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজৈরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের ১ ঘন্টা কলম বিরতীর আহ্বান। ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্য নারায়নগঞ্জের মদনপুর কেওডালা ভূমি অফিস, তহসিলদার মোহাম্মদ হাবিবুর রহমান অবৈধভাবে গড়েছেন কোটি কোটি টাকার সম্পদ বিআইডব্লিউটিএর নতুন চেয়ারম্যান মুহিদুল ইসলাম কর্মসংস্থান ব্যাংক পেল ১ হাজার কোটি টাকার তহবিল নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী আজ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা * স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন ৩ জুন রাজৈরে কোরবানীর পশুর চামড়ার বর্জ্য ফেলার কারণে মারা গেল ১০ লাখ টাকার মাছ চর কাদিরা ৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ সোলাইমানের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা

সিনেমা নয় শারীরিক সুস্থতার কথা ভাবছেন অপু

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
ফাইল ছবি

ডিসেম্বরে ‘কাঙাল’ ছবির শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল অপু বিশ্বাসের। কিন্তু গত বৃহস্পতিবার রাতে বাসার বাথরুমে পা পিছলে পড়ে পেটে আঘাত পান। এরপর শারীরিক অবস্থা খারাপ হলে চিকিৎসার জন্য ভারত যান তিনি। সেখানকার চিকিৎসকরা অপুকে ৩-৪ মাস পরিপূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।

তাই ডাক্তারের পরামর্শ মেনে এবং শরীর সুস্থ রাখতে আপাতত সিনেমায় অভিনয়ের কথা ভাবছেন না অপু। ঢালিউডের শীর্ষ এই নায়িকা রোববার রাতে জাগো নিউজকে এমনটাই জানান।

অপু বিশ্বাস বলেন, ডিসেম্বরে আমার কাঙাল ছবির শুটিংয়ের পরিকল্পনা ছিল। কিন্তু পরিপূর্ণভাবে সুস্থ না হওয়া পর্যন্ত কোনো শুটিংয়ে অংশ নিতে পারবো না। ডাক্তার বলেছেন, ৩-৪ মাস পুরোপুরি বিশ্রামে থাকতে। নইলে আরো বড় ধরনের সমস্যা হতে পারে। তাই কোনো শুটিংয়ে অংশ নেয়া সম্ভব হবে না।

দেশের শীর্ষ একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অপু বিশ্বাস আর সিনেমায় অভিনয় করবেন না। আসলেই কী তাই? জানতে চাইলে অপু বলেন, একেবারেই সিনেমা ছাড়বো এমনটা বলিনি। আমি বলেছি, এখন যেহেতু অসুস্থ তাই আমার সুস্থ হতে আরো কয়েক মাস সময় লাগবে। সে জন্য এই কয়েকটা মাস সিনেমায় কাজ করবো না। আমার বক্তব্যকে মিসইউজ করা হয়েছে।

ওই খবরে আরো বলা হয়েছে, অভিনয় ছেড়ে এখন থেকে নামাজ, রোজা ও সংসার টিকিয়ে রাখার জন্য যা যা করণীয় তাই করবেন। এসবের সত্যতা জানতে চাইলে অপু বলেন, আমি নামাজ আদায় করি, রোজা পালন করি। এটা নতুন কিছু নয়। হজে যাওয়ার ইচ্ছে আছে। তবে আমি একা নই। আমার স্বামী শাকিবকে নিয়ে হজে যেতে চাই। শাকিব ছাড়া আমি হজে যাবো না। আর আমি সবসময় চাই, শাকিবের সঙ্গে সংসার করতে। এটা সে (শাকিব) ভালো করে জানে।

২০০৮ সালে গোপনে বিয়ে করার পর শাকিব-অপুর সংসার ঠিকমতোই চলছিল। দুজনেই নিজেদের মতো করে কাজ নিয়েই ব্যস্ত সময় পার করেছিলেন। গত এপ্রিলে তাদের বিয়ের খবর জনসমক্ষে চলে আসার পর শাকিবের সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে। চলচ্চিত্রপাড়ায় শোনা যাচ্ছে, শিগগিরই এই দম্পতির বিচ্ছেদ হতে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর