শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
মজুচৌধুরীহাটে কোস্টগার্ড ও প্রশাসনের নাকের ডগায় কোটি টাকার অবৈধ তেল চোরাচালান মৌলভীবাজারের কুলাউড়ায় এনসিপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০; গ্রেপ্তার ৫ বিজিবি’র সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি;পিস্তল-গুলি-ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক জেলা রেজিস্ট্রার নূর নেওয়াজ ক্ষমতার অপব্যবহার করে খামখেয়ালী ভাবে কাজী নিয়োগ, ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের নির্দেশ কাজী খোরশেদ আলম সহ সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ ডিএমপির মতিঝিল বিভাগে বিভিন্ন অপরাধে ৭৪ গ্রেফতার চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মো: মনির হোসেনকে ডা. আনোয়ারুল আজীম ও মাহমুদুর রহমান মুরাদের শুভেচ্ছা মাদারীপুর শিবচর থানাধীন মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি হইতে এক যুবতি নারীর মৃতদেহ উদ্ধার কমলনগরে ইজারা নিয়েও আতঙ্কে ব্যবসায়ী: সাবেক টোল আদায়কারী ও সিন্ডিকেটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ছোটবেলাতেই যৌন হেনস্তার শিকার হয়েছেন

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

অনলাইন ডেস্ক:  বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন তিনি। ভারতে যে কোনো আলোচিত ঘটনা ঘটলেই সেই বিষয় নিয়ে মন্তব্য করতে দেখা যায় তাকে। এবার নিজের ছোটবেলার একটি তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন কঙ্গনা। জানিয়েছেন, খুব ছোটবেলাতেই যৌন হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী। পাড়ার এক ছেলে তাকে ঘরে ডেকে নিয়ে শারীরিকভাবে হেনস্তা করত।

‘কুইন’ খ্যাত কঙ্গনা অকপটে জানান, তাকে সেই ছেলেটি নিজের ঘরে ডেকে নিয়ে যেত। এরপর জামা খুলিয়ে ছোট কঙ্গনার নগ্ন শরীর দেখত। তখন অবশ্য এসবের মর্ম বুঝতেন না কঙ্গনা। তবে ওই ছেলে ছিল বয়ঃসন্ধিকালে। কঙ্গনার মতো আরও অনেক ছোট মেয়ের সঙ্গে এমনটা করত বলে দাবি অভিনেত্রীর।

এসব ঘটনার প্রভাব থেকে যায় মেয়েদের মনে। বড় হওয়ার পর যখন বুঝতে পারে, তখন অপরাধবোধে ভুগতে হয়। কঙ্গনার প্রশ্ন, ‘উল্টো সেইসব শিশুদের অপরাধবোধে ভুগতে হয় কেন? শিশুদের এমন সংকটে কেন ফেলে এই সমাজ?’

বর্তমানে ‘লকআপ’ নামের একটি রিয়্যালিটি শো সঞ্চালনা করছেন কঙ্গনা। এই অনুষ্ঠানে টিকে থাকার উপায় হলো নিজের গোপন কথা প্রকাশ করা। প্রতিযোগীদের উৎসাহ দেওয়ার জন্য কঙ্গনা নিজেও তার গোপন কথা শেয়ার করছেন। সেটার অংশ হিসেবেই প্রকাশ্যে এলো তার শৈশবে হেনস্তা হওয়ার ঘটনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর