মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
নোটিশ :
বাংলাদেশের মুখপত্রে আপনাকে স্বাগতম।
শিরোনাম :
ছাতকের চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা মাদারীপুরে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা রাজধানী গুলিস্তানে চাঁদাবাজদের খুঁটির জোর কোথায় মাদারীপুর কালকিনিতে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক ডিবি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার বিএসএফের বাঁধা- ৫ বছরেও শেষ হয়নি মনুর বেড়িবাঁধের কাজ রাজৈরে ভূমিহীনদের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা আদায় ও শারীরিক সম্পর্কের অভিযোগ পুলিশের মনোবল ভাঙতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে :ডিসি তারেক বেগ ব্যারিস্টার জমির উদ্দীনের মৃত্যুতে ধর্মমন্ত্রীর শোক দেবিদ্বার মোঃ আল রামিম ও জান্নাতুল ফেরদৌসের প্রেমের করুন কাহিনী

পুলিশ প্রশাসনকে শাবি কর্তৃপক্ষের কৃতজ্ঞতা

বাংলাদেশের মুখপত্র ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ হওয়ায় ভর্তি কমিটি, বিশ্ববিদ্যালয় পরিবাবের সকল সদস্য, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা চলাকালীন সময়ে ভুল বোঝাবুঝিকে পুঁজি করে কোনো মহল যাতে হীন উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পারে সেজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অত্যন্ত সজাগ রয়েছে। পরীক্ষা চলাকালীন দু-একটি সেন্টারে যে সামান্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল তা ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতি বছরই ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের জন্য ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতা নিয়ে থাকে। তবে প্রচলিত বিধি অনুসারে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের জন্য পরীক্ষা কেন্দ্র প্রধানকে অবহিত করে দায়িত্ব পালনের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। যথাযথভাবে পালন করা হলে এই ধরনের পরিস্থিতির উদ্ভব হতো না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে।

ভর্তি পরীক্ষার মূল কার্যপরিধির বাইরে উদ্ভূত পরিস্থিতি নিরসনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল মহলের সহযোগিতা কামনা করছে।

উল্লেখ্য, গত শনিবার ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সিরাজুম মুনিরা নগরের মেজরটিলা আল আমীন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করতে গেলে কর্তব্যরত শিক্ষকের সঙ্গে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা এবং পুলিশ প্রশাসন সবাই সরকারের লোক। ভর্তি পরীক্ষায় সহযোগিতা করার জন্য তিনি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর